যুবরাজের দাম ৩০ লাখ!

০৮ আগস্ট ২০১৯, ০৪:৫৯ PM

© সংগৃহীত

রাজধানীতে এসেছে যুবরাজ। যুবরাজ বলে কথা তাই দামও আকাশচুম্বি। ৩০ লাখ টাকা দাম হাকা হচ্ছে যুবরাজের। তবে এই যুবরাজকে ভারতীয় ক্রিকেটার কিংবা রাজপুত্র ভেবে ভুল করবেন না। এটি একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। কিশোরগঞ্জ থেকে রাজধানীর অস্থায়ী পশুর হাট আফতাব নগরে এসেছে যুবরাজ।

আদতে এটি গরু হলেও দূর থেকে দেখলে মনে হবে হাতি। গরুটির ওজন ১২০০ কেজির ওপরে বলে মালিকের দাবি। বিশাল আকারের এই দেহ নিয়ে যুবরাজকে নড়াচড়া করতে একটু কষ্ট হয়। কিশোরগঞ্জ থেকে তিনজন মিলে বুধবার রাতে আফতাব নগরে যুবরাজকে নিয়ে এসেছেন। যুবরাজের সঙ্গে আনা হয়েছে আরও একটি গরু। যেটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

যুবরাজকে আফতাব নগরে নিয়ে আসা তিনজনের একজন মো. সোহাগ। তিনি বলেন, যুবরাজ আমাদের নিজস্ব গাভীর বাছুর। তিন বছর ধরে ওকে লালন-পালন করছি। শখ করে নাম রেখেছি যুবরাজ। যুবরাজের পেছনে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।

আধা ঘণ্টারও বেশি সময় অবস্থান করে যুবরাজকে শুয়ে থাকতেই দেখা যায়। একবারের জন্যও উঠে দাঁড়ায়নি। এর কারণ জানতে চাইলে সোহাগ বললেন, কাল সারারাত ধরে এসেছে। এখন একটু রেস্ট নিচ্ছে। ওকে বসা থেকে দাঁড় করানো অনেক কষ্টের। আবার শুয়ে থাকলেও দাঁড় করানোও কষ্টের। তাই দুই-তিন ঘণ্টার মধ্যে আমরা যুবরাজকে দাঁড় করাবো না।

বিশাল আকারের গরুটি দেখতে কয়েকজনকে ভিড় করতে দেখা যায়। এদের মধ্যে যেমন প্রাপ্তবয়স্করা ছিলেন তেমনি ছিল বাচ্চারাও। সোহাগ বলেন, সকাল থেকে অনেকেই যুবরাজকে দেখতে এসেছেন। কিছু কিছু বাচ্চা এসেও বিরক্ত করছে। আমরা ৩০ লাখ টাকা দাম চাচ্ছি। তবে এর থেকে দাম কিছু কম হলেও বিক্রি করে দেব।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close