রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ

১৩ আগস্ট ২০২৬, ০৮:০২ AM
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ © সংগৃহীত

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সেই ভোটকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে সরকারি দল বিএনপি। 

গতকাল বুধবার (১২ আগস্ট) দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দল থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীর সম্মতি ও প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার নাম আমরা জানতে পারব। সেই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে।’

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।

এর আগে গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

যদিও এই দুই নেতা নিজেদের জন্য নাকি কারও পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন, তা জানা যায়নি। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সচারচর ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, ফলে তারা যাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন, তিনিই যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন, তা একপ্রকার নিশ্চিত। এখন শুধু ভোটের আনুষ্ঠানিকতা বাকি। 

এদিকে বিরোধী দল সাধারণত রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয় না। তাই ভোটাভুটিরও দরকার পড়ে না। তবে এবার ১১ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। 

গত রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9