স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৩৯ শতাংশ মানুষ

২৩ জুলাই ২০২৬, ০৯:০৪ AM
স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৩৯ শতাংশ মানুষ

স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না দেশের ৩৯ শতাংশ মানুষ © সংগৃহীত

বাংলাদেশে এখনো প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। অর্থাৎ দেশের ৩৯ শতাংশ মানুষ পুষ্টিকর খাদ্য কিনে খেতে পারেন না। তবে ২০১৭ সালের তুলনায় এ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘের পাঁচ সংস্থার যৌথ প্রতিবেদনে। সম্প্রতি প্রকাশিত ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ (বিশ্ব খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিবেদনে ২০২৬ সালের ১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশসহ ৮৬টি দেশের উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশের প্রায় ৬৩ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনে খেতে পারতেন না। ২০২৫ সালে এ হার নেমে এসেছে প্রায় ৩৯ শতাংশে। এখন বাংলাদেশে একজন মানুষের এক দিনের স্বাস্থ্যকর খাবার কিনতে ব্যয় হয় ১৬০ টাকা। ২০১৭ সালে ছিল ১০৮ টাকা। একইভাবে ভারতে ৩৬ ও পাকিস্তানে ৬৩ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন না। তবে ভুটান ও মালদ্বীপে এই হার মাত্র ৪ শতাংশ।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬