ইসির প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্থানীয় নির্বাচন নয়

২১ জুলাই ২০২৬, ০৭:৩৪ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সে অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে ঋণখেলাপি ও বিলখেলাপিদেরও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেছেন, ঋণখেলাপির ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হলো ঋণগ্রহীতা, অন্যটি গ্যারান্টার। যিনি ব্যক্তিগতভাবে ঋণগ্রহীতা, তিনি তো আছেনই। তবে গ্যারান্টারদেরও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে।

তিনি আরও বলেছেন, এর পাশাপাশি বিলখেলাপিদেরও অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। যেমন বিদ্যুৎ বিল, ভূমি কর, ওয়াসা বা এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া থাকলে, তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যাই হোক না কেন, সেটিও অযোগ্যতার কারণ হবে।

দ্বৈত নাগরিকত্বধারীদের প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, কমিশনের মতে, তারাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সংবিধানে এ বিষয়ে বিধান রয়েছে। লাভজনক পদে থাকা ব্যক্তিদের বিষয়েও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেছেন, লাভজনক পদে থেকে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, আইন সংশোধনের পাশাপাশি আচরণবিধিতেও প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব আনা হবে। আইন সংশোধনের বিষয়টি আইনগত প্রক্রিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠাবে। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবগুলো উপযুক্ত মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9