ভর্তি কোচিং করতে এসে ঠিকানা এখন হাসপাতাল

২৩ জুলাই ২০১৯, ০৬:১২ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ভর্তি হন ফার্মগেটে একটি কোচিং সেন্টারে। ভাগ্যের নির্মম পরিহাস! পড়ালেখা বাদ দিয়ে তাকে এখন সময় কাটাতে হচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে। বলছিলাম কোচিং করতে আসা মুন্সিগঞ্জের মেহেদি হাসানের কথা।

জুলাই মাসের শুরু থেকে রাজধানীতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর কবলে পড়েছেন মেহেদি। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে তিনি ভর্তি হয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে যাওয়ার পরপরই অসুস্থবোধ করেন মেহেদি। প্রচণ্ড চোখ ব্যথার সঙ্গে জ্বর আসতে থাকে তার। এমন অবস্থায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখান। এরপর ডেঙ্গু ধরা পড়ে তার।

মেহেদি বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর গতকাল হাসপাতালে ভর্তি হই। শরীরে স্যালাইন চলছে। গায়ে ব্যথা রয়েছে। তবে আজ একটু ভালো অনুভব করছি। দোয়া করেন যাতে দ্রুত সুস্থ হয়ে আবার পড়ালেখায় মনোযোগ দিতে পারি।

মেহেদি হাসানের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬ জন। এর মধ্যে মঙ্গলবারই নতুন ভর্তি হয়েছেন ১৬ ডেঙ্গু রোগী।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close