শ্রীলংকা সফর

বোর্ড একাদশের ২৮৩ রানের টার্গেটে ব্যাট করবে বাংলাদেশ

২৩ জুলাই ২০১৯, ০২:৩৮ PM

© সংগৃহীত

আসন্ন শ্রীলংকা সিরিজে মাঠে নামার আগে আজ কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে স্বাগতিক বোর্ড একাদশ আট উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তোলে ২৮২ রান।

প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সবাইকে পরখ করে দেখতে মাঠে নামায় টিম ম্যানেজমেন্ট। ম্যাচে হাত ঘোরান মোট নয়জন টাইগার বোলার। এর মধ্যে সৌম্য ও রুবেল দুটি করে এবং তাসকিন, মোস্তাফিজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট লাভ করেন।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শানাকার ৮৬ ও জয়সুরিয়ার ৫৬ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় তারা। লংকান দলে দেখা গেছে তরুণ ক্রিকেটারদের আধিক্য। তবে টাইগার ভক্ত-সমর্থকদের প্রত্যাশা শ্রীলংকার বোর্ড একাদশের এই রান চেজ করে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিবে বাংলাদেশ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close