শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও

০৫ জুলাই ২০২৬, ০৬:১৪ PM
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন © সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও। জুলাই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাওনের ঘনিষ্ঠজন লেখক তামান্না সেতু জানিয়েছেন, প্রচুর রিপোর্টের কারণে শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে তিনি জুলাই নিয়ে দেওয়া বিতর্কিত পোস্টটি ডিলিট করেছিলেন।

আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তামান্না সেতু। তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তামান্না সেতু জানান, এ তথ্য মেহের আফরোজ শাওন তাকে নিজেই জানিয়েছেন। এর আগে শনিবার শাওনের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় গত শুক্রবার তার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করে রাষ্ট্র সংলাপ ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা জিডিতে শাওন ছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীকে অভিযুক্ত করেছিলেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬