একটি গাছ পড়ে ক্ষতি, ক্ষোভে কাটা হলো আরও ১৬টি গাছ

১৬ জুন ২০২৬, ১০:১১ PM
কাটা ইউক্যালিপটাস গাছ

কাটা ইউক্যালিপটাস গাছ © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে ঝড়ে একটি গাছ ভেঙে বাড়ির ক্ষতি হওয়ার ঘটনার মীমাংসা হলেও থামেনি বিরোধ। অভিযোগ উঠেছে, ক্ষতির জের ধরে পাশের আরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়েছে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি গাছ কাটা বন্ধ করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভুক্তভোগী আফান আলী উপজেলার দাশড়া গ্রামের আশরাফের ছেলে দেলোয়ার হোসেন এবং একই গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে সমসের আলীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবারের ঝড়ে দাশড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির ওপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে তার প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে মঙ্গলবার পূর্বরাতে স্থানীয়ভাবে ৫ হাজার টাকায় মীমাংসা করা হয়। মীমাংসার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাছ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পাশে থাকা আরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। 

সরেজমিনে কথা হলে অভিযুক্ত সমসের আলীর স্ত্রী জমিলা খাতুনসহ দেলোয়ার হোসেনের স্ত্রী বলেন, ‘ঝড়ে বাড়ির ক্ষতি হওয়ার পর বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের উপস্থিতিতে মীমাংসা হয়েছিল। তখন তিনি আমাদের ৫ হাজার টাকা দিতে চেয়েছিলেন। তিনি দম্ভের সঙ্গে আরও বলেন, ‘পরে আজ সকাল থেকে গাছগুলো কাটা হয়েছে। এগুলো এখন বিক্রি করে টাকা নেওয়া হবে।’

এ বিষয়ে গাছের মালিক আফান আলী দাবি করেন, ঝড়ে একটি গাছ পড়ে ক্ষতি হলেও মীমাংসার পর অনুমতি ছাড়াই ১৬টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে তাদের প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে আরও তিনটি গাছ কাটা বন্ধ করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, প্রথমে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা বন্ধ করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী আফান আলী বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬