এবারের ঈদে কোরবানির পশু সংখ্যা মোট কত, বললেন প্রাণিসম্পদমন্ত্রী

২৬ মে ২০২৬, ০৫:৩০ PM
পশুর হাট

পশুর হাট © ফাইল ছবি

গতবারের চেয়ে এবার প্রায় ৯ হাজার কোরবানির পশু বাড়তে পারে। এমন তথ্যই উঠে এসেছে মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদের বক্তব্যে। তিনি বলেন, এবারের ঈদে সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা যেন সারা দেশের মানুষের উপকারে আসে।

মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এর আগে ২০২৫ সালে দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছিল। বছরটিতে গরু-মহিষ কোরবানি হয়েছে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি। আর ছাগল-ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য প্রাণী (উট, দুম্বা ইত্যাদি) কোরবানি হয়েছে ৯৬০টি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ওই।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এবারের ঈদের বাজার অন্যান্যবারের তুলনায় নিরাপদ রয়েছে। প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য যাতে নিরাপদ হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের  অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।

মন্ত্রী আরও বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি টিম, জাল টাকা প্রতিরোধ ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ অন্যান্যরা।

ট্যাগ: কোরবানি
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬