পরীক্ষার ১১ দিন আগে এসএসসি পরীক্ষার্থীর বিয়ে, প্রশাসনের বাধায় পণ্ড

১০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ PM
প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরীক্ষার ১১ দিন আগে এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা পৌরসভার বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং বিয়ের জন্য প্রস্তুত করা বিপুল পরিমাণ খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগাবাড়ি এলাকায় এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে। তদন্তে দেখা যায়, জন্মসনদ অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৬ বছর ৬ মাস এবং সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার বিয়ের আয়োজন অবৈধ বলে বিবেচিত হয়।

অভিযানে ওই কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনি মুচলেকা দেন যে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না। এছাড়া বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, ‘বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এটি একটি মেয়ের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। প্রশাসন এই ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। বাল্যবিবাহ রোধে অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9