নোয়াখালী থেকে অপহৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা উদ্ধার

৩১ মে ২০১৯, ১০:১৩ PM
দিদার হোসেন বাবলু

দিদার হোসেন বাবলু © সংগৃহীত

অপহরণের দুই ঘণ্টা পর লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আহত অবস্থায় নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অপহৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম দিদার হোসেন বাবলু। সে নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বসুরহাট বাজার থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা দিদার হোসেন বাবলুকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এসময় বাধা দিলে তার বড় ভাইয়ের পায়ে গুলি করে সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, এসময় তারা কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী সদরের সীমান্তবর্তী একটি ইট-ভাটা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় বাবলুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬