টিউশনির টাকা ধান কাটতে দিলেন ছাত্রলীগ নেতা

২৮ মে ২০১৯, ০৫:০৪ PM

© সংগৃহীত

সম্প্রতি দেশজুড়ে যখন ধানের ন্যায্য মূল্য নিয়ে চলছে নানান আলোচনা। পাকা ধান ঘরে তুলতে না পেরে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকের এমন দুর্দশার খবর ছড়িয়ে পড়লে অনেকেই বিভিন্ন ভাবে কৃষকদের পাশে এসে দাঁড়ায়।

এরই ধারাবাহিকতায় এবার যশোর সরকারি এমএম কলেজের ছাত্রলীগ নেতা তার টিউশনির টাকা দিয়ে কৃষকের জমির ধান কাটতে সহযেগিতা করেছেন। সহযোগিতাকারী ছাত্রলীগ নেতার নাম শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ। তিনি তার টিউশনির টাকা দিয়ে সারসা উপজেলার গোগা ইউনিয়নের গরীব চাষী রেজাউল হোসেনের জমির ধান কাটার ব্যবস্থা করেন।

কৃষক রেজাউল হোসেন বলেন, ধান কাটার শ্রমিকের দাম বেশি হওয়ায় দুই বিঘা ৭ কাঠা জমির ধান কাটতে পারছিলাম না। পরে এ ছাত্রলীগ নেতার সহায়তায় ধান কাটতে পেরে বেশ খুশি।

এ বিষয়ে শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ বলেন, সম্প্রতি ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় এবং মণ প্রতি ধানের যে দাম তার চাইতে একজন শ্রমিকের দাম বেশি হওয়ায় তিনি ধান কাটতে পারছিলেন না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে প্রান্তিক এ কৃষকের ধান কাটার কাজে নিজেকে সামিল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬