ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ PM
রাজশাহীতে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহীতে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা © টিডিসি ফটো

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর পূর্বঘোষিত সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর ভদ্রামোড় এলাকা থেকে সংগঠনটির একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মিছিলটি আটকে দিলে আন্দোলনকারীরা সেখানেই রাস্তায় বসে পড়েন।

এসময় তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দীর্ঘক্ষণ সেখানে অবস্থান নেন।

উদ্ভূত এই পরিস্থিতিতে জনমনে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাইকমিশন কার্যালয় ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আজ সকাল থেকেই আগামী ২ দিনের জন্য হাইকমিশনের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোয়েব আহমেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এলেও পুলিশ অন্যায়ভাবে তাদের পথ রোধ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই লড়াই ন্যায়ের পক্ষে এবং এটি চলমান থাকবে। আরেক আন্দোলনকারী মিফতাহুল জান্নাত বলেন, সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে তারা সমবেত হয়েছেন, কিন্তু পুলিশি বাধা দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।

মিছিলে অংশ নেওয়া মহাফুজা বুশরা জানান, একটি স্বাধীন দেশে নাগরিক অধিকার রক্ষায় তারা রাজপথে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9