ভোটার হননি তারেক রহমান, কীভাবে ভোট দেবেন জানালেন ইসি সচিব

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ PM
ইসি সচিব ও তারেক রহমান

ইসি সচিব ও তারেক রহমান © সংগৃহীত ও সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তারেক রহমান আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কী—না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এটা আমার জানা মতে, না।’ তাহলে তিনি নির্বাচন করতে পারবেন কী—না, এমন প্রশ্নে উত্তরে সচিব বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘আইনে আছে।’ তবে সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।’

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬