যাচ্ছেন না খালেদা জিয়া, আপাতত দেশেই চিকিৎসা

২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৯ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশেই হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হাসান। এরপর শারীরীক পরিস্থিতি উন্নত হলে বিদেশের নেওয়ার বিষয়টি চিন্তা করা হবে। আজ শনিবার (২৯ নভেম্বর) রাতে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালেই হবে খালেদা জিয়ার চিকিৎসা। তার উন্নত চিকিৎসার স্বার্থে আমেরিকা, চীন, সিঙ্গাপুর ও সৌদি আরবসহ বেশ কয়েকটি নামকরা হাসপাতালের ডাক্তারদের সমন্বয়ে একটি চিকিৎসক দল তার চিকিৎসা করছেন।

ডা. জাহিদ বলেন, বিদেশ যাওয়ার বিষিটি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। সুস্থ হলে বাকিটা দেখা যাবে। তিনি জাহিদ বলেন, ইউকে ও ইউএসএ ডাক্তারদের পরামর্শে তাকে এভারকেয়ারেই রাখার সিদ্ধান্ত হয়েছিল হয় এবং তাদের তত্ত্ববধানে গত কয়েকদিন ধরে চিকিৎসা চলে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরিক্ষা করে তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়। 

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬