হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ জুলাই

১১ মে ২০১৯, ০৭:১৫ PM

আগামী ৪ জুলাই থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। তা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এরপর ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে। রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গত মাসে জানান, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীদের মধ্যে অর্ধেক বহন করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

এ বছর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের।

এর আগে, সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হজযাত্রীদের ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা লাগত।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬