আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৯ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, আমরা দেখব তিনি কেমন খেলতে পারেন।’

আরও পড়ুন: হার্ভার্ডের ৩৮৯তম জন্মদিন আজ, জেনে নিন বিশ্ববিদ্যালয়টির ১০টি চমকপ্রদ তথ্য

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল। তবে রিস্ক (ঝুঁকি) নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ।’

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই।’

এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে দলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টমেন্টে যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।’

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।’

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9