আসিফ নজরুলের পুরোনো পোস্ট শেয়ার করে হাসনাত লিখলেন ‘আচ্ছা’

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ PM
আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহ

আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পুরনো পোস্ট শেয়ার করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ১৬ সেপ্টেম্বর দুপুরে এই স্ট্যাটাস শেয়ার দেন দিয়ে ‘আচ্ছা’ লেখেন তিনি। আসিফ নজরুল মূলত ২০২০ সালের ১২ জুন ওই পোস্টটি লিখেছিলেন।

‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম’ শিরোনামে দেওয়া পোস্টটিতে আসিফ নজরুল লিখেন, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগন চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরী ছাড়া কোন সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।

জনগণের টাকায় কোন কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগনকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ন স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী- তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।

এদিকে হাসনাতের ওই স্ট্যাটাসটি ঘিরে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা। উনার উচিত ছিল স্বাস্থ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া। ফরিদুল ইসলাম নামে একজন লিখেন, বাংলাদেশে কোন দিন লুটপাটের বিচার হবে না। সবাই বলে আমরা বিচার করবো। কিন্তু টাকার বিনিময়ে পরে সবাই বিক্রি হয়ে যায়।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9