চৌগাছায় বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নাচ, ৪ যুবক আটক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ AM
আটককৃত ৪ যুবক

আটককৃত ৪ যুবক © টিডিসি ফটো

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্য করার দায়ে চার যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল মেলায় দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,  মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯), সম্রাট হোসেন (২১)।

ঘটনার বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অবহিত করা হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহানসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনজনকে ৫ (পাঁচ) দিনের এবং অপর একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬