সিলেটে ইউএনওর গাড়িচাপায় নিহত ১, আপোষে মিমাংসা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ AM
সিলেটে গাড়ি চাপায় নিহত ১

সিলেটে গাড়ি চাপায় নিহত ১ © টিডিসি ফটো

সিলেটে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চাপায় এক ব্যক্তি মারা গেছেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম  ফরিদ মিয়া (৪৫)। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা। পরে আপোষে বিষয়টি মিমাংসা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওইসময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি কমপ্লেক্সের প্রধান গেট দিয়ে প্রবেশকালে ফরিদ মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ সাংবাদিকদের বলেন, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরেও গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের বহনকারী জিপ অনেক সময় বেপরোয়া গতিতে চলে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজি তবারক হোসেন গণমাধ্যমে জানান,  ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতাম।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬