নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়তে উলামায়ে নেতার লাশ

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ PM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক © সংগৃহীত

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করা হয়ে। শুক্রবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার নদী থেকে জাহীনগরীর মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন তার ফুপাতো ভাই জুনেদ আহমদ।

জানা যায়, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরারসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখন এটি ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হবে।

গত মঙ্গলবার  সকালে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার শান্তিগঞ্জে বিক্ষোভও করা হয়।

 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬