ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ PM
পাগলা ঘোড়া

পাগলা ঘোড়া © টিডিসি ফটো

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন।  এদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জনান, গত দুই দিনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কামড়ে আহত করছে।

প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।

ঘোড়ার কামড়ে আক্রান্ত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে বাড়ি থেকে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানামতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950