শেরপুর সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

২৬ আগস্ট ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৫ PM
বিজিবির হাতে আটক মানব পাচারকারীসহ অনুপ্রবেশকারীরা

বিজিবির হাতে আটক মানব পাচারকারীসহ অনুপ্রবেশকারীরা © টিডিসি ফটো

শেরপুর সীমান্ত থেকে ২ মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট), ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির একটি দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নকশী সীমান্তের কালীমন্দির নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন ২ মানব পাচারকারী ও ৫ অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী, ১ শিশু ও ৩ জন পুরুষ। আটক মানব পাচারকারীরা হলেন, রমজান আলী (২৪), ও রাসেল মিয়া (১৬)। অনুপ্রবেশকারীরা হলেন, শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮), কাসেম বিশ্বাস (৩)।

ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মানব পাচারকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সুযোগ করে দেয়। তবে ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে অনুপ্রবেশকারীরা নিরাপত্তাহীনতায় পড়ে পুনরায় পাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে।

পরে মানব পাচারে জড়িত দুই জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারীরা স্বীকার করেছে যে, বাংলাদেশি ও ভারতীয় একাধিক ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তাদের শনাক্তে কাজ শুরু করেছে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬