ব্রাহ্মণবাড়িয়ায় সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র দুই পরিবারের সংঘর্ষ, আহত ৬

১৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মামুন ভূইয়া (৩৮), রুজিনা (২৫), মেহেদী (১৮), রাশেদ (১৬), হৃদয় (২৮) ও অন্তর (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের কাদির মিয়ার ছেলে মামুন ভূইয়া বাড়ির নিরাপত্তার জন্য নিজ বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেন। শনিবার তার চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো ভেঙে ফেলার অভিযোগ ওঠে। রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরাগুলো মেরামত করতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত রুজিনা অভিযোগ করেন, হৃদয় ও অন্তর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা তাদের পরিবারকে মারধর করেছে।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬