কাঠ বোঝাই ভ্যান উল্টে প্রাণ গেল দাদা-নাতির 

১৬ আগস্ট ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৪ AM
ভ্যান উল্টে প্রাণ গেল দাদা-নাতির 

ভ্যান উল্টে প্রাণ গেল দাদা-নাতির  © টিডিসি

শেরপুর সদর উপজেলায় কাঠ বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রী এবং তার নাতি হোসাইন (১১)। বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাঠ বোঝাই করে ভ্যান নিয়ে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোফাজ্জল মিস্ত্রী ও তার নাতি হোসাইন। ভ্যান চালাচ্ছিল হোসাইন এবং পাশে বসেছিলেন দাদা। পথে বেলতলী বাজারের কাছে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় হোসাইন। গুরুতর আহত মোফাজ্জল মিস্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাদা-নাতির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘ঘটনার পর থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬