ফাহিম হত্যার ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকর্মী বহিষ্কার

১৪ আগস্ট ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
বহিষ্কৃত সজীব, আবির ও মারুফ

বহিষ্কৃত সজীব, আবির ও মারুফ © টিডিসি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ডিস ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে মো. ফাহিম (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল হক আরিফ এবং সদস্য সচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।  

বহিষ্কৃতরা হলেন- উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসান, কর্মী মো. আবির এবং মো. মারুফ। তারা স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তারার ঘনিষ্টভাজন বলে দাবি নিহতের বাবা ফরহাদ হোসেনের।  

এর আগে এ হত্যার ঘটনায় গতরাতে (১২ আগস্ট) মুক্তাগাছা থানায় নিহত ফাহিমের মা মোছা. রুবি আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।  

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ  খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।  

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচার দাবিতে মুক্তাগাছা উপজেলার মানকোন বোর্ড ঘর এলাকার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট দুপুরে ডিস ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ফাহিমকে বেধরক পিটিয়ে জখম করে আসামিরা। এ ঘটনায় আহত অবস্থায় ফাহিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১২ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬