দুর্বৃত্তদের বোমা হামলায় ছাত্রলীগ নেতা আহত

১৫ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM

© সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও স্থানীয় প্রেসক্লাবের সদস্য রেহমান জেমাম বাবু তার নিজ বাসায় দুর্বৃত্তদের বোমা হামলার শিকার হয়েছেন।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার মহিরন এলাকায় বোমা হামলার শিকার হন তিনি। এ হামলায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগ নেতা বাবুর পরিবার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে দোতলা বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে ছিলেন রেহমান জেমাম বাবু। এ সময় মোটরসাইকেলযোগে একাধিক যুবক এসে একটি শক্তিশালী হাতবোমা নিক্ষেপ করে দ্রুত চাড়াভিটা অভিমুখে সটকে পড়ে। বোমার আঘাতে তার বামহাতের তালু, ডান উরুসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়।

রেহমান জেমাম বাবুর ওপর বোমা হামলার এ ঘটনায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির ও সাধারণ সম্পাদক চন্দন দাস।

স্থানীয় উপজেলার ওসি জসীম উদ্দিন জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা নিজেদের মতো অভিযান পরিচালনা করছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬