গ্রেপ্তার সেই যুবদল নেতা

ঋণ নিয়েছিলেন ৩ লাখ, পরিশোধ না করায় ঋণখেলাপী মামলা দেওয়ায় ব্যাংকে হামলা

০৩ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৭:১১ PM
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন

গ্রেপ্তারকৃত লোকমান হোসেন © টিডিসি

ঋণ নিয়েছিলেন ব্যংক থেকে। কিন্তু পরিশোধ না করায় ব্যাংকের ঋণখেলাপী মামলা। এরপরই ক্ষুদ্ধ হয়ে ব্যাংকের হামলা। পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা ভাঙচুর ও ম্যানেজারকে আহত করা সেই মামলার প্রধান আকরামি সেই যুবদল নেতা (সদ্য বহিস্কৃত) লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (০২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷  রোববার (৩ আগস্ট) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা।

গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন যাবৎ উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে বিজ্ঞ আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাংচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার সহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা এবং সিনিয়র অফিসারগনণকে মারধর করে আহত করেন।

পরবর্তীতে উক্ত ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাংচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬