সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

২৩ জুলাই ২০২৫, ১১:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
মাহবুবুল আলম বাচ্চু

মাহবুবুল আলম বাচ্চু © সংগৃহীত

পাবনা জেলার সাঁথিয়া থানায় বিস্ফোরক মামলার আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার ব্যাক্তির নাম মো. মাহবুবুল আলম বাচ্চু (৫০)। 

বুধবার (২৩ জুলাই) বিকাল পৌনে ৪ টার দিকে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার মাহবুবুল সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার বিস্ফোরক মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬