মুফতি আমীর হামজাকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

২৫ মে ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
মুফতি আমীর হামজা

মুফতি আমীর হামজা © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। রবিবার (২৫ মে) আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।

এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো।’ তিনি বলেন, ‘সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950