ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

০৮ মার্চ ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
দুর্ঘটনাকবলিত ট্রাক

দুর্ঘটনাকবলিত ট্রাক © সংগৃহীত

জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম।

পুলিশ জানায়, জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার (লং ভিয়ে ক্যাল) একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক জুয়েল। তিনজন আহত হন।

আরও পড়ুন: ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ নেতা আটক

দুর্ঘটনার পরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কে দাড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে একটি মোটরসাইকেল সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

জামালপুর সদর থানার ওসি আবু মোহাম্মদ ফয়সল আতিক বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো আটক করা হয়েছে। এ ছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬