বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা প্রিন্স গ্রেফতার

০৭ মার্চ ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
রিসাদ হাসান প্রিন্স

রিসাদ হাসান প্রিন্স © সংগৃহীত

বরগুনায় রিসাদ হাসান প্রিন্স নামে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রলীগেরও সাবেক সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরশহরের লোহাপট্টি নামক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার একটি দোকান থেকে সাবেক ছাত্রলীগ নেতা রিসাদ হাসান প্রিন্সকে আটক করা হয়। পরে বিকালে জেলা যুবদলের এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: ইফতারিতে শিবিরের ৯০ লাখ টাকা খরচের হিসাব জানতে চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬