জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার  

০৭ মার্চ ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
 টি হায়দার সজিব

টি হায়দার সজিব © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মো. আনিসুর রহমান খানের সিদ্ধান্তে সজিবকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায় সংগঠন নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে  জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের  অভিযোগের সততা পাওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সজিবকে দল থেকে বহিষ্কার হয়েছে। যদি পরবর্তীতে কেউ এ ধরনের কাজে যুক্ত থাকে, তাহলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।’

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬