গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা শুরু

০৭ মার্চ ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© সংগৃহীত

কম পানি পাওয়ার কারণে কী কী সমস্যা হয়, তা নিয়ে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা গতকাল বৃহস্পতিবার বৈঠকে বসেছেন। আজ শুক্রবারও (৭ মার্চ) বৈঠক হবে।

গত মঙ্গলবার ফারাক্কায় পানি পরিমাপের পর বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বৈঠকে বসে ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধি দল। এই বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি নিয়ে কথা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডব্লিউকে জানিয়েছিলেন, পানিবণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে তিনি এ-ও জানান, এ বছর প্রবাহ কম থাকার জন্য কম পানি পাচ্ছে দুই দেশ।

পানি কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেচের সমস্যা হয়। জীববৈচিত্রের সমস্যা হয়। সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেগুলো আলোচনায় জানানো হয়। পানিপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। পানি কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে জানায় সূত্রটি।

বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসার শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ অন্যান্যরা। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান, মোহাম্মদ সামসোজ্জাহানসহ অন্যরা। আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক। এই বৈঠকে দুই দেশেরই আরও কয়েকজন প্রতিনিধির যোগ দেওয়ার কথা।

পানিবণ্টনের পর ৭ মার্চের বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদ-নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence