নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকলরি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

০৭ মার্চ ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
শাওন মিয়া ও মোহাম্মদ  শিমুল

শাওন মিয়া ও মোহাম্মদ  শিমুল © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরও একজন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় বন্দর উপজেলার মদনপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ  শিমুল।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামীমুখী লেনের দ্রুত গতি আসা একটি তেলবাহী ট্যাংকলরি সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থা অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। দুর্ঘটনার পরপরই লড়িটিকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে কাঁচপুরের হাইওয়ে থানায় পাঠায় পুলিশ।

আরও পড়ুন: চাবি আনতে যাওয়া গোবিপ্রবি ছাত্রীকে স্পর্শ, বাড়ির মালিক আটক

আহত-নিহতরা তিনজনই বন্ধু। তারা মোটরসাইকেলযোগে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর লরির জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছেন।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬