ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

০৭ মার্চ ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ PM

© সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, ঈদের সময় আমাদের মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।

জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
‘শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সূক্ষ্ম ইঞ্জিন…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ব্যানার টানিয়ে নদীবন্দরের জমি দখল করে অবৈধ স্থাপনা,…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
'আমি কি পরিবারের কাছেও যেতে পারব না', প্রশ্ন বুলবুলের
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
কাল শপথ নেবেন সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর শপথের সময় জানা গ…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!