এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা

০৭ মার্চ ২০২৫, ০৭:৫০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
এনসিপি ছাড়লেন তিন নেতা

এনসিপি ছাড়লেন তিন নেতা © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির ৩ নেতা। বৃহস্পতিবার (৬ মার্চ) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। 

জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন-যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করার কথা লিখেছেন। এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

পদত্যাগপত্রে হানিফ খান সজিব লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লিখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

জানা গেছে, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। 

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬