মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে সংঘর্ষে আহত ১০

০৬ মার্চ ২০২৫, ১১:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে জুতা হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৬ মার্চ) রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবীহ নামাজে আব্দুল মালেকের লোকজনের জুতা হারিয়ে যায়।

বুধবার রাতে আবারো জুতা হারালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।"

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬