বিদায়বেলায় এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ © সংগৃহীত

এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান।

ওয়াহিদউদ্দিন বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

তিনি বলেন, ‘কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

উপদেষ্টা বলেন, ‘তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’

শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ১-২ বাজেটে হবে না, ভবিষ্যতে ৩-৪ বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে। অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে, ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই। কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়।’

আরও পড়ুন: ঢাবি অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন

তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা- এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা তো সংঘবদ্ধ না। তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত।

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ কর্মকর্তা
  • ১৩ মে ২০২৬
এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে জরুরি বৈঠকে বসছে শিক্ষা মন্ত্র…
  • ১৩ মে ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই লঘুচাপ, ঘূর্ণিঝড় ও ৮ দিন কা…
  • ১৩ মে ২০২৬
এক উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৭ দিনে প্রাণ হারালেন চারজন
  • ১৩ মে ২০২৬
যশোরে ইপিআই টিকা সংকট, স্বাস্থ্যঝুঁকিতে ৭৩ হাজার শিশু
  • ১৩ মে ২০২৬
ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ফেসবুকে, এআই দিয়ে তৈরি দাবি কর…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9