জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন প্রকাশ আজ

০৫ মার্চ ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
ভলকার তুর্ক

ভলকার তুর্ক © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এই প্রতিবেদন উপস্থাপন করবেন।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানটি ইউটিউবে (https://youtube.com/live/szaCueW3WLs) সরাসরি দেখা যাবে।  

মঙ্গলবার (৪ মার্চ) রাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের ফেসবুকে পেজ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার দল সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় উঠে আসবে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ সুপারিশ। যা বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে গ্রহণ করা হবে।  

এ আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন। জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা, রাষ্ট্রীয় নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে।  

ভলকার তুর্ক জানান, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

ঢাবির এক হল থেকে ৫ সংসদ সদস্য, গ্রুপ ছবি তুললেন সংসদে গিয়ে
  • ১২ মার্চ ২০২৬
ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানে…
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রজনতা চুপ্পুকেও সরাতে চাইলেও বিএনপি সংবিধানের অজুহাত দি…
  • ১২ মার্চ ২০২৬
ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত
  • ১২ মার্চ ২০২৬
পাবনায় কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
  • ১২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৭ মার্চ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081