সার্বিয়ায় সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক

০৪ মার্চ ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
সার্বিয়ায় সংসদে গ্রেনেড নিক্ষেপ

সার্বিয়ায় সংসদে গ্রেনেড নিক্ষেপ © সংগৃহীত

সার্বিয়ায় সংসদের ভেতর সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। এ সময় এক এমপি সেখানেই স্ট্রোক করেন। দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) তাদের পক্ষে বিক্ষোভ জানাতে সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা।

গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। তা সত্ত্বেও আন্দোলন থামেনি। এ মুহূর্তে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)। ওই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করানোর কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এ দুটি বিষয়ের অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ হন বিরোধীরা।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close