এবার নভোথিয়েটারে থাকছে না বঙ্গবন্ধুর নাম

০৪ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার © ফাইল ফটো

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার থেকে বঙ্গবন্ধুর নাম সরে যাচ্ছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য জানায়। এর আগে আগে ৪ দফা পাল্টানো হয়েছিল দেশের বিজ্ঞানভিত্তিক বিনোদন কেন্দ্র নভোথিয়েটারের নাম।

নভোথিয়েটার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকা নভোথিয়েটার প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ১৩ই মার্চ প্রথমবারের মতো ঢাকা নভোথিয়েটারের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ নামকরণ করে প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। 

২০০১ সালে সরকার পরিবর্তনের পর প্রকল্পটি সংশোধনের সময় ফের পরিবর্তন করা হয় নাম। দ্বিতীয় দফায় একনেক সভায় ঢাকা আধুনিক নভোথিয়েটার নামকরণ করা হয়। তবে সেই নামও টেকেনি বেশিদিন। প্রকল্প সমাপ্তির পর অর্থাৎ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিন ও তারিখ নির্ধারণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। তখন তৃতীয় দফা নাম পরিবর্তনের প্রস্তাব করেন বেগম খালেদা জিয়া। ঢাকা আধুনিক নভোথিয়েটার-এর নাম পরিবর্তন করে তখন ভাসানী নভোথিয়েটার নামকরণ করার নির্দেশনা দেন তিনি। তখন থেকে ভাসানী নভোথিয়েটার হিসাবে পরিস্থিতি পায় সর্বত্র। 

আরও জানা যায়, বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে ভাসানী নভোথিয়েটার নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হলেও ফের শেখ হাসিনা সরকার এসে সেটি পরিবর্তন করে। চতুর্থ দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামকরণ করে ২০১০ সালে সংসদে ৭ নং আইন হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’-আইন-২০১০ পাস হয়। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারের নামফলক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা তুলে নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

 

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: শিবির স…
  • ১১ মার্চ ২০২৬
হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু
  • ১১ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধন: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর সময় জানালেন চেয়া…
  • ১১ মার্চ ২০২৬
নাহিদ-তামিম জাদুতে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের 
  • ১১ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
  • ১১ মার্চ ২০২৬
সভা ডাকল এনটিআরসিএ
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081