© ভিডিও থেকে সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটম (অটোরিকশা) ভাড়া নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টেটাযুদ্ধে শুরু করেন গ্রামের দুইটি পক্ষ। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে টেঁটা নিয়ে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রামের দুই পক্ষ টেঁটা হাতে নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। খোলা একটি মাঠে উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।
জানা যায়, হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষ টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে আহত হওয়ার কোন খবর এখন পর্যন্ত জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ মো. বন্দে আলী মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’