হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

০৪ মার্চ ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতা জন্য। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ট্যাগ: আগুন
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬