রিকশাচালককে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

০৪ মার্চ ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চালককে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহত ব্যক্তির স্বজন ও সহকর্মীরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

নিহত অটোরিকশাচালক রিটন মিয়া গাজীপুর সদরের শিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া পরিবহনের একটি বাস থেকে রিটন মিয়া নামে এক অটোরিকশা চালককে ফেলে দিয়ে হত্যা করা হয়।

এ সময় তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদে যানচলাচলের দাবি জানান। সাড়ে তিন ঘণ্টার অবরোধে মহাসড়কের দুদিকের অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অবরোধকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

জানা গেছে, গতকাল সোমবার রাতে তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় রিটন মিয়া নামের এক অটোরিকশা চালকের। কথা-কাটাকাটির সময় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মারা যান তিনি। এ ঘটনায় অটোরিকশাচালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।

অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
close