হাসপাতাল থেকে ফিরে বাবা দেখলেন, কলেজপড়ুয়া মেয়ের লাশ ঝুলছে

০৪ মার্চ ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে ঘরের ভিতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মৃত তামান্না আক্তার উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাজীর মোকাম গ্রামের মোছন আলীর মেয়ে এবং মৌলভীবাজার সরকারী কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকালে সাতাইহাল গ্রামের মছন আলী বাড়ীতে কলেজ পড়ুয়া মেয়ে তামান্না আক্তারকে রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ডাক্তার দেখাতে যান। দুপুরে বাড়ীতে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোপলার বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় ময়না তদন্তের জন্যে লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে আত্মহত্যার কারন এখনো জানা যায়নি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close