রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের এনসিপির শ্রদ্ধা নিবেদন

০৪ মার্চ ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে এনসিপি

রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে এনসিপি © সংগৃহীত

রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরপরই রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দলটি।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। এসময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

এসময় সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করার অঙ্গীকার করতে হবে।

এছাড়াও  এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬