রিকশাচালককে মারধর করা সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

০৩ মার্চ ২০২৫, ১১:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
মো. জাহিদ হাসান

মো. জাহিদ হাসান © সংগৃহীত

অটো রিকশাচালককে মারধরের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সচিব ড. মো. মহিউদ্দিন।

অফিস আদেশে বলা হয়েছে, তার এই আচরণ সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের আচরণ শৃঙ্খলাবিরোধী ও অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ায় তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক অটো রিকশাচালককে মারধরের করছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগে নিউজ প্রকাশিত হয়।

ট্যাগ: রাজশাহী
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬