মঙ্গলবার এনসিপির দুই কর্মসূচি

০৩ মার্চ ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
কর্মসূচি ঘোষণা করল এনসিপি

কর্মসূচি ঘোষণা করল এনসিপি © ফাইল ফটো

কর্মসূচি ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এনসিপি নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। 

দুই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে।

৪ দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থ…
  • ০২ মার্চ ২০২৬
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
  • ০২ মার্চ ২০২৬
এমপিও স্থগিত হওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি
  • ০২ মার্চ ২০২৬
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্…
  • ০২ মার্চ ২০২৬
সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে
  • ০২ মার্চ ২০২৬
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ‘পেট্রল ঢেলে’ আগুন
  • ০২ মার্চ ২০২৬