দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

০১ মার্চ ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে

আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে © প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। সে হিসেবে আজ শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এদিকে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬